1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রংক্স কাউন্টিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। মৃতদের মধ্যে ১ বছরের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পাঁচতলা ওই ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

নিউ ইয়র্ক সিটি অগ্নিনির্বাপন বাহিনী টুইটার বার্তায় জানিয়েছে, আগুন নেভাতে ১৬০ জন কর্মী কাজ করছে।

নগর পুলিশ পুলিশ কর্মকর্তা টিফ্যানি ফিলিপস জানিয়েছেন, আহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আগুন ভবনটির একাধিক তলায় ছড়িয়ে পড়েছে।

এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে আছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রংকস চিড়িয়াখানার কাছে প্রসপেক্ট এভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটিতে ২০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে। ১০০ বছরেরও বেশি সময় আগে ভবনটি নির্মাণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!