1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব

নারী পুলিশ অফিসারকে বন্দুকের ভয় দেখিয়ে যৌন হয়রানি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

মহিলাদের প্রতি যৌন অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে মধ্যপ্রদেশে। বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। তাদের গ্রেপ্তার করে নাগরিকদের নিরপত্তা দেওয়া যাদের কাজ সেই পুলিশের এক মহিলা পুলিশ অফিসার এবার যৌন হয়রানির শিকার৷

ভারতের ভোপালে এক মহিলা পুলিশ অফিসারকে বন্দুকের নলে শ্লীলতাহানি করা হয়। যদিও ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের বিদিশাতে এক মহিলা সাব ইন্সপেক্টরকে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে শ্লীলতাহানি করা হয়। অভিযোগ, প্রথমে ওই মহিলা অফিসারকে দেখে কটূক্তি করে তারা৷ এরপরই বন্দুকের ভয় দেখিয়ে যৌন হয়রানি করা হয়৷

ঘটনার পরই থানায় অভিযোগ জানান ওই মহিলা পুলিশ অফিসার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (যৌন হয়রানি), ৩৫৩ (সরকারি অফিসারকে হয়রানি ও তার কাজে বাধা দান) এবং অস্ত্র আইন ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে।

সাম্প্রতিক কালে মধ্যপ্রদেশের একাধিক যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। চলতি মাসে এক মহিলাকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে অভিযুক্ত। সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় ওই মহিলার কাছে। তারও আগে চলন্ত ট্রেনে ২৩ বছর বয়সী এক মহিলা হকারকে ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয়।

রাজ্যে মহিলাদের প্রতি বাড়তে থাকা যৌন নির্যাতনের ঘটনা নিয়ে শিবরাজ সিং সরকারের প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। যদিও প্রশাসনের দাবি প্রতি ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft