1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে উন্মুক্ত আলোচনার চলার এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রংপুর জেলা স্কুল মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর মেয়র প্রার্থীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করে। আলোচনা চলার এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ঝন্টুর সমর্থক ফেরদৌস আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জাপা চেয়ারম্যান এরশাদ রংপুরের জন্য কিছু করেনি এমন বক্তব্য তুলে ধরলে সেখানে উপস্থিত জাতীয় পার্টির সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা তার ওপর চড়াও হন। এ সময় সেখানে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর তারা সেখান থেকে সরে গেলেও উভয় দলের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

টকশোতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাসদ, এনপিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরা অংশ নেন।

এদিকে, খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মোক্তারুল আলম জানান, আজকের অনুষ্ঠানের বিষয়ে পুলিশ প্রশাসনকে আগে থেকে জানানো হয়নি। খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থতি এখন স্বাভাবিক রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!