1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারেক কখনো বড় নেতা হতে পারে না: ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

তারেক কখনো বড় নেতা হতে পারে না: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

‘কারাগারের ভয়ে যারা দেশে আসতে পারে না। তারা কখনো বড় নেতা হতে পারেনা। খালেদা জিয়া যত উত্তরাধিকার বানানোর চেষ্টা করুক সফল হবে না।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী আরো বলেন, সোস্যাল মিডিয়ায় সরকার তারেক জিয়ার বক্তব্য প্রচার বন্ধ করেছে বলে খালেদা জিয়া অপপ্রচার ও মিথ্যাচার করছেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছে সরকার। পর্যটন ও প্রতিবেশ রক্ষার স্বার্থে রোহিঙ্গাদের ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে সরিয়ে নেয়া হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সায়মুম সরওয়ার কলম, আশেক উল্লাহ রফিক, সামসুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ পদস্থ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে মন্ত্রী কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেন।

আ.লীগই বিজয়ী হবে, আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এ বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী।’

ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহান বিজয়ের মাস ডিসেম্বরে দলীয় কর্মসূচি প্রণয়নের জন্য সহযোগী সংগঠনের সাথে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর বাসসের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যে কোন সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগাম নির্বাচনের ঘোষণা করেন, তাহলে দলের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করতে পারব।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট দীপুমণি এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বার্থের আঘাত লাগলে আদালতের বিরুদ্ধেও তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া আন্দোলন করার মত সামর্থ দেখাতে পারেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান বিজয়ের মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি গ্রহণ করা হয়।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft