1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঢাকাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

ঢাকাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে সাকিব-আফ্রিদির ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গেইল-মাশরাফির রংপুর রাইডার্স।

এর আগে ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ঢাকা ডায়নামাইটসকে ২০৭ রানের টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল।

এর মধ্যে গেইল ৬৯ বলে ১৪৬ রান করে রেকর্ড গড়েছেন। বিপিএলের এই আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। বিপিএলের ইতিহাসে নিজের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙে ৬৯ বলে ১৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গেইল। স্ট্রাইক রেট ২১১.৫৯। তাতে ছিল ৫টি চার ও ১৮টি ছক্কার মার। শতক পূরণ করেন মাত্র ৫৭ বলে।

টস জিতে ফিল্ডিং নিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচ নিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে (৩) সাজঘরে পাঠান ঢাকা দলপতি সাকিব অাল হাসান। এই একটি মাত্র উইকেটের বেশি নিতে পারেনি ঢাকা ডায়নামাইটস।

প্রথম কয়েকটা ওভার দেখে শুনে খেলেন গেইল ও ম্যাককালাম। প্রথম ৫ ওভারে রংপুর তোলে ২২ রান। ষষ্ঠ ওভারে হাত খোলেন গেইল। মোসাদ্দেক হোসেন সৈকতের ওভারে তিনটি ছয় মারেন গেইল ও ম্যাককালাম। এরপর আর থামেননি এই দুজন। একাদশতম ওভারে অর্ধশতক পূর্ণ করেন গেইল। ৩৩ বল ব্যবহার করে গেইল হাফ সেঞ্চুরি করেন। এরপর চার-ছয়ের ঝড় তুলে ১৭তম ওভারে বিপিএলের পঞ্চম শতক তুলে নেন তিনি।

অন্যপ্রান্ত হাফ সেঞ্চুরি করেন ম্যাককালাম। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। ম্যাককালাম দেখে শুনে খেললেও গেইল ছিলেন অতিমাত্রায় আগ্রাসি। এই অতিপ্রাকৃত ইনিংসে ১৮টি ছয় মারেন তিনি। ৬৯ বলে ১৪৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ক্যারিবীয় জায়ান্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে মাত্র এক উইকেটে ২০৬ রান করে রংপুর রাইডার্স।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল ঢাকা ডায়নাইটস। আর এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্স ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠে রংপুর রাইডার্স।

ঢাকা এবারসহ চতুর্থবারের মতো ফাইনালে অংশ নিয়েছে। এর আগে তারা তিনবার চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, রংপুর রাইডার্স এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে।

রংপুর রাইডার্স একাদশ: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, রবি বোপারা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসুরু উদানা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: মেহেদী মারুফ, এভিন লিউইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনিল নারিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!