1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ১০০ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া, গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই তিনটি দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচায় পাওয়া গেছে।

তারা হলেন- রাজশাহী মহানগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭)। নজরুল পুঠিয়ায় এবং জুয়েল গোদাগাড়ীতে নিহত হয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি। অপর এক ব্যক্তির সঙ্গে তিনি মোটরসাইকেলে চড়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে পুঠিয়া থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উপজেলার বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। এরপর স্থানীয়রা মিজানুর রহমান বাবু নামের অপর এক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি সায়েদুর রহমান।

এদিকে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান গোদাগাড়ী থানা পুলিশের এই কর্মকর্তা।

এদিকে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী বানেশ্বর-চারঘাট সড়ক দিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে চোঙ্গাতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুজনের হেলমেট থাকলেও তা ভেঙে গিয়ে তারা মাথায় আঘাত পেয়েছিলেন।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি নাটোরের কানাইখালী বলে স্থানীয় একটি সূত্র জানাচ্ছে। ওই এলাকায় খবর পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft