1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ১০৬ বার পড়া হয়েছে

আজ রবিবার (৩ ডিসেম্বর) ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে,‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’।

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

এছাড়া দিবসটি উদযাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শনিবার (২ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তথ্য তুলে ধরেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান,২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি।

তিনি আরও জানান, রবিবারের অনুষ্ঠানে তিনটি বিশেষ ক্যাটাগরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে।

ক্যাটাগরিগুলো হচ্ছে- ক. সফল প্রতিবন্ধী ব্যক্তি, খ. প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন সফল ব্যক্তি এবং গ. প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft