1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাকির নায়েককে গ্রেপ্তারে ভারতের অনুরোধ প্রত্যাখ্যান ইন্টারপোলের - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

জাকির নায়েককে গ্রেপ্তারে ভারতের অনুরোধ প্রত্যাখ্যান ইন্টারপোলের

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

ভারতের তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণপত্র পেশ করতে না পারায় ইসলামি বক্তা জাকির নায়েককে গ্রেপ্তার করতে অস্বীকার করেছে ইন্টারপোল। একইসঙ্গে ইন্টারপোলের সব শাখা থেকে জাকির নায়েকের সব তথ্য মুছে ফেলার আদেশ দিয়েছে সংস্থাটি।

জাকির নায়েকের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, জাকির নায়েকের আইনজীবীকে একটি চিঠি দিয়ে রেড কর্নারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত যে রেড কর্নার নোটিশ জারি করার দাবি জানিয়েছিল সেটা বাতিল করে দেয়া হয়েছে।

পর্যাপ্ত প্রমাণ না থাকাতেই এই আবেদন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। এরপরই জাকির নায়েক এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে তিনি শীঘ্রই ভারতে আসতে চান।

জাকির নায়েকের আইনজীবী পিটার বিনিং কিছুদিন আগে ইন্টারপোলকে দেয়া এক চিঠিতে জাকির নায়েকের বিরুদ্ধে জারি হওয়া নোটিশ তুলে নিতে বলেন। এরপরই ইন্টারপোল জানিয়েছে, খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যাপারে তদন্ত করতে গিয়ে যে তথ্য এসেছে ইন্টারপোলের হাতে, তা ইন্টারপোলের আইনবিরুদ্ধ। তাই তখনই সেই তথ্য ডিলিট করে দেয়া হয়। চলতি বছরের নভেম্বর মাসে সেই তথ্য ডিলিট করে দেয়া হয়। ভারতীয় সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলেই জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন প্রত্যাহার করে ইন্টারপোল।

এর আগে ভারতের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়, যাতে জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয় ও তাকে ভারতে ফিরিয়ে এনে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে শাস্তির ব্যবস্থা করা হয়।

২০১৬ সালের নভেম্বরে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে এই সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। জাকির নায়েকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ইউএপিএ ১২০ বি, ১৫৩ এ, ২৯৫ এ, ২৯৮ এবং ৫০৫(২) ধারায় মামলা করা হয়।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের নতুন প্রজন্মকে মৌলবাদে উসকানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ আনে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর পরই গ্রেপ্তার এড়াতে ভারত ছেড়ে পালিয়ে যান জাকির নায়েক। পরে জানা যায়, জাকির নায়েক মালয়েশিয়ায় রয়েছেন।

গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাকির নায়েককে ভারতে ফেরানোর প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। এর পর ভারত সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে এ ব্যাপারে অনুরোধ জানানো হবে। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের এই সিদ্ধান্ত জাকির নায়ককে ভারতে ফেরানোর ক্ষেত্রে বড়সড় বাধার সৃষ্টি হলো বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft