1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গ্র্যাজুয়েটদের জন্য কর্মক্ষেত্র তৈরির আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ গ্র্যাজুয়েটগণ যাতে তাদের মেধা ও সম্ভাবনা কাজে লাগাতে পারে, তার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ৪র্থ সমাবর্তন-২০১৭’র অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশের এ সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের প্রয়োজন দক্ষ মানব সম্পদ। দেশের জনসংখ্যাকে দক্ষ ও নিশ্চিত করে তুলতে পারলে তা হবে আমাদের জন্য আর্শিবাদ। তিনি নবীন গ্র্যাজুয়েটদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে চাকরির পাশাপাশি স্বকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের অমূল্য সম্পদ ও সম্ভাবনা এখনও সেভাবে ব্যবহার করা যায়নি- এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আমাদের সব প্রয়াসের কেন্দ্রবিন্দু হবে নব প্রজন্মের উন্নয়ন। কারণ একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধি তরুণ প্রজন্মের শিক্ষার ওপর নির্ভরশীল।

রাষ্ট্রপতি বলেন, সরকার তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর সুফল আমাদের গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রাথমিক থেকে উচ্চ স্তরে মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় ভিশন-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, একবিংশ শতাব্দী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গোটা বিশ্ব আজ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন। এ প্রতিযোগিতায় টিকতে হলে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বিইউপি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে একাডেমিক শিক্ষা ছাড়াও প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবে।

নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাদেরকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করতে বলেন। রাষ্ট্রপতি এখানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে আশা পোষণ করেন যে, এর মাধ্যমে নতুন ও ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।

পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন করেন ও বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে দেখেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সমাবর্তন বক্তা প্রফেসর আবদুল মান্নান, তিন বাহিনীর প্রধানগণ, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এম সালাহউদ্দিন মিয়াজী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সেনাবাহিনী পরিচালিত বিইউপি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। চলতি বছর ২২ শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft