1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

গাইবান্ধায় যুব গেমস-২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ১১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যুব গেমস্ ২০১৮ এর গাইবান্ধা জেলা প্রতিযোগিতা শুরু হয়। জাতীয় সংসদের হুইপ ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহাবুব আরা বেগম গিনি এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা ক্রীড়[া সংস্থার সভাপতি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালেরর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন অমিতাভ দাশ হিমুন ও শিরিন আক্তার।

রঙিন বেলুন উড়িয়ে, ক্রীড়াবিদদের শপথ ও প্যারেড, অলিম্পিক মশাল দৌঁড় এবং ক্রীড়াবিদরা ডিসপ্লে প্রদর্শন করে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যুব গেমসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে এথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাতে সাতটি উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়।

উল্লেখ্য, ‘চল যাই একসাথে আজ ঘরের বাহিরে খেলার মাঠে খেলব সবাই নতুন জোয়ারে’ এ স্লোগান নিয়ে আয়োজিত এই যুব গেমস একটানা ২৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। খেলার সাতটি উভেন্টের মধ্যে রয়েছে, এথলেটিকস, সাঁতার, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ফুটবল প্রতিযোগিতা। জেলার সাতটি উপজেলা থেকে ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft