1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় বাল্যবিয়ে রোধে সাইকেল র‌্যালী

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

বাল্যবিয়েকে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বুধবার গাইবান্ধায় বাই-সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন পৌরসভা চত্বর থেকে সাইকেল চালিয়ে র‌্যালীটির উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের হেডঅফ প্রোগ্রাম রজব আলী, পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ড, মিডিয়া কমিউনিকেশন সহ: সমন্বয়কারী মোঃ মাহাফুজ ফারুক, খলিলুর রহমান প্রমূখ।

র‌্যালীতে শিক্ষার্থী, রেডিও সারাবেলা, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর স্বেচ্ছাসেবকসহ প্রায় শতাধিক ব্যাক্তি এ সাইকেল র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে নিউটন প্রিপারেটরী স্কুলে গিয়ে শেষ হয়।
এসকেএস ফাউন্ডেশনের হেডঅফ প্রোগ্রাম রজব আলী বলেন, বাল্য বিয়ে একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে সর্বস্তরের মানুষ এ র‌্যালীতে অংশ গ্রহণ করা প্রয়োজন। আমরা মনে করছি যারা কিশোর, যুবক-যুবতী তারাই আসলে পারে বাল্য বিয়ে রোধ করতে। মানুষকে সচেতন করতে বাল্য বিয়েকে না বলি স্লোগান নিয়ে এসকেএস ফাউন্ডেশন এ সাইকলে র‌্যালীর আয়োজন করে।

পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন বলেন, বাল্য বিয়ে যে ভাবে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এসকেএস ফাউন্ডেশন মানুষকে সচেতন করতে যে উদ্যোগটি গ্রহন করেছে তা সত্যিই প্রশংশনীয়। আমরা বাল্য বিবাহমুক্ত একটি গাইবান্ধা শহর যেন পরিণত করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে সচেতনতামূলক এ র‌্যালীটি বের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!