1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

কেন পায়ের উপর পা তুলে বসবেন না…

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

পা আড়াআড়ি বা ক্রস করে বসা বা এক পায়ের উপর আরেক পা তুলে বসা মানুষের খুব প্রচলিত ধরন। অনেকে অভ্যাস বশতই এভাবে বসেন। এটি খুব রুচিসম্পন্ন একটি বসার ধরন বলেও মনে করেন কেউ কেউ। তবে অনেকেই জানেন না যে এটি আমাদের শরীর ও স্বাস্থ্যের ওপর বেশ বাজে প্রভাব ফেলে।

গবেষণায় দেখা গেছে যে, মাঝে-মধ্যে পায়ের উপর পা তুলে বসা যেতেই পারে। যদিও অনেকে এটিকে আদব বলে মানেন না! বিজ্ঞান বলছে, বেশিক্ষণের জন্য এভাবে বসা ঠিক নয়। এটি হার্টের জন্য ভালো নয়। পায়ের উপর পা তুলে বসা মানেই তো একটি পা দিয়ে অপর পায়ের বেশ কিছু নার্ভকে চেপে রাখা। এভাবে বসার ফলে অনেক সময় রক্তসঞ্চালনে সমস্যা হয়। রক্ত পায়ের দিকে ঠিকমতো চলাচল করতে পারে না। এছাড়া শিড়দাঁড়ায় যন্ত্রণা তো আছেই।আরও কিছু সমস্যার মধ্যে…

১. নার্ভে সমস্যা:
এভাবে বসা মানেই একটি পা দিয়ে অপর পায়ের বেশ কিছু নার্ভকে চেপে রাখা। এতে অনেকক্ষেত্রে রক্ত নিচের দিকে নামতে না পেরে ফিরে যায় হার্টে। ফলে হার্টে রক্তপ্রবাহ ধাক্কা মারার শঙ্কা যেমন থাকে, তেমনি পায়ের জন্যও ঝুঁকির। পায়ের রক্ত চলাচল ঠিক রাখতে তাই এভাবে না বসাই ভালো।

২. রক্ত চাপে প্রভাব:
গবেষণায় দেখা গেছে, আপনি যদি দীর্ঘসময় ধরে পায়ের উপর পা তুলে বসেন তাহলে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায়। যা স্নায়ুচাপ বৃদ্ধি করে। এমনকি যাদের উচ্চ রক্তচাপ নেই তাদের জন্যও এ আসনে অধিক সময় ধরে বসে থাকতে নিষেধ করা হয়।

৩. কুঁজো হওয়ার শঙ্কা:
প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় পা ক্রস করে বসলে কোমর, ঘাড়, নিতম্বের হাড়ে ব্যথা থেকে ধীরে ধীরে কুঁজো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে শুরু করে। এছাড়া পেলভিক বোন অর্থাৎ কোমরের কাছে মাজায় যন্ত্রণার অন্যতম কারণ হতে পারে এভাবে পায়ের উপর পা তুলে বসা। হতে পারে অন্যান্য সমস্যাও।

৪. পেশিতে সমস্যা:
এই আসনে বসলে ভারসাম্যে সমস্যা হয়। দীর্ঘ সময় ধরে পা ক্রস করে বসলে উরুর ভেতরের দিকের পেশি ক্রমশ ছোট হয়ে আসে এবং বাইরের দিকের পেশি লম্বা হতে থাকে। ফলে জয়েন্টে চাপ পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft