1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

একই ফ্লাইটের যাত্রী এরশাদ ফখরুল!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২৬ বার পড়া হয়েছে

রংপুর সিটি নির্বাচনের প্রচারে অংশ নিতে একই উড়োজাহাজে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তারা সৈয়দপুরের পথে রওনা হন।

এরশাদের সঙ্গে তার ছেলে এরিক এরশাদও রংপুর যাচ্ছেন। তাদের পেছনেই ছিল মির্জা ফখরুলের আসন। বিমানে উঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল জিজ্ঞাসা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ফখরুলও সাবেক রাষ্ট্রপতিকে দেখে দাঁড়িয়ে সালাম দেন। এরপর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা। তবে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি এ সময়।

কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও একই ফ্লাইটে সৈয়দপুর যাচ্ছেন।

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রংপুরে মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন কাওসার জামান বাবলা। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সিটি করপোরেশনের গত মেয়াদের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft