1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অবশেষে সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

অবশেষে সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় পাওয়া গেছে। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিব আহমেদ জানান মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কারা উৎপলেকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়।

রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তার সঙ্গে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

তাৎক্ষণিকভাবে সাংবাদিক উৎপল ও তার পরিবারের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ অনুযায়ী অনলাইন একটি পত্রিকা পূর্বপশ্চিমবিডিনিউজের সাংবাদিক উৎপল দাস ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরীও করেন তার বাবা চিত্ত রঞ্জন দাস।

তিনি বলেছেন ১০ ই অক্টোবর দুপুরে তার ছেলের সাথে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিলো মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে তার কর্মস্থল থেকেও একটি সাধারণ ডায়েরী করেন অনলাইন পোর্টালটির সম্পাদক। তিনি তার ডায়েরীতে লিখেন অক্টোবরের এগারো তারিখ থেকে তিনি অফিসে আসেন নি।

তিনি আরো লিখেন যে পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছ থেকে উৎপল দাসের খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই সময় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক নিশ্চিত করেন যে তারা এমন অভিযোগের দুটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!