1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সড়ক দুর্ঘটনায় আহত এমপি গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কাজনক - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সড়ক দুর্ঘটনায় আহত এমপি গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসের সঙ্গে সংঘর্ষে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ চারজন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপর সুন্দরগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফাসহ আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য গোলাম মোস্তফাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।

গাড়ির আহত অন্য তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, পুলিশ সুপার মো. মাহবুব আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম সহ নেতা-কর্মীরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ইসলাম জানান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ আজ তার ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ও তার সঙ্গে থাকা গাড়িচালক সহ আরো তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে সংসদ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সোবহান জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এর আগে এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর  উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান তিনি।

উল্লেখ্য গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় পাচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। সেই মামলাটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft