1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাভারে যাত্রীবাহী বাস থেকে ২৮ ডাকাত আটক, বন্দুকযুদ্ধে ওসিসহ আহত ৪ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাভারে যাত্রীবাহী বাস থেকে ২৮ ডাকাত আটক, বন্দুকযুদ্ধে ওসিসহ আহত ৪

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতিকালে ২৮ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সংঘটিত বন্দুকযুদ্ধে ওসিসহ কমপক্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ বলছে, তাদের কাছে খবর ছিলো বাসটিতে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে। তারা একটা বড় ধরনের ডাকাতি সংঘটিত করতে যাচ্ছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম বাসটিকে থামার সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জনকে আটক করা হয়।

বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্যকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃত ডাকাত সদস্যরা হলো- বসির মোল্লা, স্বপন মোল্লা, আলামিন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, ওহিদুজ্জামান, সানাউল্রাহ ব্যাপারী, শফিকুল ইসলাম, কাসেম, মুকসেদ, জাহিদুল ইসলাম, এনামুল, শাহআলম, রুহল আমীন, বশির , আবু সাইদ, মামুন, রহিদ, কায়সার, মহসিন, আলামীন, কামরুল, ইকবাল, ফরহাদ, রফিকুল, বাবুল, বাহারুল ইসলাম, জাকির ও সুপন।

সাভার সার্কেলের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন সময় যাত্রীবাহী বাস নিয়ে যাত্রী উঠিয়ে ডাকাতি করে আসছিলো একটি ডাকাত দলের সক্রিয় চক্র। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মনিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেসে ২৮ জন ডাকাত চলন্ত অবস্থায় ডাকাতির চেষ্টা করছিলো। আমাদের পুলিশের কয়েকটি দল বিভিন্ন ভাগে অবস্থান নেয়। তারমধ্যে একটি দল বাসটি পিছন থেকে নজর রাখছিলো।

অন্যদিকে আশুলিয়ার নবীনগরে পুলিশের আরো কয়েকটি দল মহাসড়কে অবস্থান নেয়। বাসটি নবীনগর এলাকায় পৌঁছলে পুলিশ ব্যারিকেট দেয়। এসময় বাসের ভিতর থেকে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। কয়েক ডাকাত বাসের জানালা ভেঙ্গে পালানোর চেষ্টা করে।

তিনি আরো জানান, ডাকাতের হামলায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শকসহ ৪ পুলিশ আহত হয়। অভিযান চালিয়ে ২৮ ডাকাতকে আটক করা হয়। হাত-পা বাঁধা অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করা হয়। এই ডাকাত চক্রটি দেশের বিভিন্ন স্থানে বাস দিয়ে ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!