1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা: আইজিপি - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত।

সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা: আইজিপি

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১১৪ বার পড়া হয়েছে

সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন,‘পুলিশের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ আছে। কোনো পুলিশ সদস্য যদি জনগণে শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে প্রমাণ পেলে, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, জনগণ সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়।’

বুধবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় লালবাগ থানার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাকে সেটা ধরিয়ে দিতে হবে। পুলিশকে বোঝাতে হবে, আমরা কী ধরনের সেবা চাই। এ জন্য বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। সমাজের কিছু কিছু ব্যক্তি পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায়, যা কখনোই হতে দেওয়া যাবে না। পুলিশ জনগণেরই একটি অংশ। পুলিশ যে আইন প্রয়োগ করে, তা যেন জনগণের কল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে। সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৩ সালে ১৩ পুলিশ সদস্য নিহত ও ৩০ পুলিশ সদস্য আহত হন।’

শহীদুল হক বলেন, ‘পুলিশ জনগণের জন্যই কাজ করে। প্রত্যেক মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে, কাজ করতে পারে—জনগণের এসব নিরাপত্তা প্রদান করাই পুলিশের কাজ। কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের শিকার হয়, তাহলে সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাজধানীতে প্রত্যেক ভাড়াটিয়ার তালিকা তৈরি করা হয়েছে। রাজধানীতে এখন চুরি-ডাকাতি-ছিনতাই নেই বললেই চলে। এ দেশের মাটিতে জঙ্গিবাদ ও মাদকের কোনো স্থান নেই। কোনো পুলিশ সদস্যের যদি মাদকের সঙ্গে যোগসাজশ থাকে, তাকে চাকরিচ্যুত করা হবে।’

পরোয়ানা থাকলেই খালেদাকে গ্রেপ্তার করা হবে এটা ঠিক নয়: আইজিপি
এর আগে ১৭ অক্টোবর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে গ্রেপ্তার করা হবে এটা ঠিক নয়, তাকে আদালতে যাওয়ার সুযোগ দিতে হবে।

আইজিপি বলেন, গণমাধ্যমের মাধ্যমে শুনেছি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তা এখনো থানায় পৌছায়নি।

তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে হবে, বিষয়টি এমন নয়। যেহেতু খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি, তাই তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে হবে তা নয়, এটি আদালতের বিষয়। তাকে আদালতে যাওয়ার সুযোগ দিতে হবে।

এর আগে দুপুরে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!