1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়িতে ‘কোচিং সেন্টার’ বাণিজ্য জমজমাট - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পলাশবাড়িতে ‘কোচিং সেন্টার’ বাণিজ্য জমজমাট

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

আরিফ সরকার (পলাশবাড়ী-গাইবান্ধার) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে নিয়ন্ত্রনহীনভাবে গড়ে ওঠা বিপুল সংখ্যক  কোচিং সেন্টার আজ ব্যাঙের ছাতার মত অলিতে-গলিতে স্থান করে নিয়েছে। আর ছাত্র/ছাত্রীদের জিম্মি করে রেখেছে এ সব  কোচিং সেন্টারগুলো । এ সব কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হলেও মান সম্মত শিক্ষা নিয়ে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার শহরের প্রায় অলিতে-গলিতে, বাসা, ভাড়াবাসায় অবাধে প্রাইভেট পড়ানো হয় ও কোচিং সেন্টারের সাইনবোর্ড, ব্যানার, নেমপ্লেট। এ কোচিংগুলো ঠিক কবে থেকে, কখন, কিভাবে জন্ম হল তা ঠিক করে বলা মুশকিল। তবে এটুকু বলা যায়, শিক্ষার্থীদের পড়াশুনার সহায়তা প্রদানের লক্ষ্যেই মূলতঃ কোচিং সেন্টারগুলোর জন্ম । কিন্তু ক্রমশইতা লাভজনক ব্যবসায়ীক চিন্তা চেতনার কেন্দ্রে পরিনত হয়েছে। ফলে শিক্ষকরা কোচিং সেন্টার পরিচালনা করতে কিংবা প্রাইভেট পড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে। সেই সাথে যুক্ত হয়েছে উচ্চাভিলাস ও ব্যবসায়িক চিন্তা চেতনা। এ জন্য কোচিং সেন্টারগুলো পড়াশুনার মানের থেকে মুনফার দিকেই নজর দিচ্ছে বেশী। অল্প জায়গায় অনেকগুলো ছেলে-মেয়েকে ‘রেডিমেট জ্ঞান’ প্রদানের লক্ষ্যে পরিনত হয়েছে।

পলাশবাড়ি শহরে সরকারি ডিগ্রী কলেজ, বেসরকারি ডিগ্রী কলেজ, সরকারি হাইস্কুল, বেসরকারি হাইস্কুল সহ কিন্ডান গার্টেন ও প্রাইমারি যেমন রয়েছে তেমনি রয়েছে অসংখ্য নামে বেনামে কোচিং সেন্টার, প্রাইভেট পড়ানোর আকর্ষণীয় জমজমাট ব্যবসা। এ ব্যবসার পাশাপাশী যুক্ত হয়েছে কলেজ, হাইস্কুলের স্যার/ম্যাডামের বাসায় পরানো । এসব  শিক্ষক/প্রফেসররা শ্রেণীকক্ষে ভালোভাবে পাঠদান না করে বাসায় পড়ানোর পরামর্শ দেয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র প্রতিনিধিকে বলেন- স্যারের কাছে প্রাইভেট পড়লে ভাল নম্বর পাওয়া যায় আর শ্রেণিকক্ষে যা বুঝায়নি তা প্রাইভেটে বুঝায় এবং স্যার/ম্যাডামের বাসায় গিয়ে প্রাইভেট পড়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের চাপ দেয় বলে জানা যায়।

এদিকে কোচিং বাণিজ্যের দৌরাত্বে শিক্ষা ব্যবস্থা নরবরে হয়েছে। দূবর্ল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। সেই সাথে কোচিং সেন্টার ও প্রাইভেটের টাকা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে নিুবিত্ত ও মধ্যবিত্ত আয়ের অভিভাবকগণ। এ ব্যপারে শিক্ষার মান উন্নত করণ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যবস্থা করা এবং অনাচে-কানাচে এসব কোচিং সেন্টার, প্রাইভেট পড়ানোর স্থান গুলো আইনের আওতায় এনে ছাত্র/ছাত্রীদের সঠিক শিক্ষা ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন অভিজ্ঞ মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!