1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নিউইয়র্কের ম্যানহাটনে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ৮ জনকে হত্যা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

নিউইয়র্কের ম্যানহাটনে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ৮ জনকে হত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে। এসময়ে আহত হয়েছে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজন ওই ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ গুলি করে তাকে আটক করে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে লোয়ার ম্যানহাটনে এই হামলাকারীর নাম সাইফুল্লো সাইপোভ, যে কিনা ২০১০ সালে অভিবাসী হিসেবে দেশটিতে এসেছে।সে উজবেকিস্তান থেকে এখানে এসেছিল বলে পুলিশ জানাচ্ছে।

হামলাকারী কিছুদিন আগে নিউইয়র্কের একটি বাঙালি বসতি এলাকায় বসবাস শুরু করার কথা পুলিশ বললেও তবে ওই এলাকার কেউ তাকে সনাক্ত করতে পারেনি।

নিউইয়র্কের পুলিশ বিভাগের কমিশনার জেমস ও’নিল বলেন যে, রিটেইলার হোম ডিপো থেকে সাদা রঙের একটি ট্রাক যাত্রা শুরু করে স্থানীয় সময় বেলা তিনটার দিকে।

হামলাকারী এরপর সাইকেল চালানোর রাস্তায় পথচারীদের ওপর সেই ট্রাকটি চালিয়ে দেয় এবং বেশ কিছুদূর অতিক্রম করে।পরে একটি স্কুল বাসের সাথে গিয়ে সংঘর্ষের পর তা থেমে যায়। এরপর পালিয়ে যাবার সময় পুলিশ তাকে পেটে গুলি করে আহত করে ও আটক করে।

পুলিশ কমিশনারের তথ্য অনুযায়ী তার হাতে দুটি বন্দুক ছিল এবং হামলাকারীর দেয়া ভাষ্য সন্ত্রাসী হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ।

ঘটনাস্থল থেকে দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়। স্থানীয়রা অনেকেই সেসময় গুলির শব্দ শুনেছে বলে জানা গেছে।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও একে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিমত জানিয়েছেন।

ব্লাসিও এখানে বলছেন, ‘এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। আরো পরিষ্কার করে বললে, খুবই কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। আমরা জানি এটি আমাদের শক্তিকে নষ্ট করার চেষ্টা। কিন্তু নিউইয়র্কবাসীরা খুবই শক্তিশালী, ধৈর্যশীল এবং আমাদের অগ্রযাত্রা কখনোই এরকম সন্ত্রাসের কাছে থেমে যাবেনা।’

এই ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি টুইট বার্তা পাঠিয়েছেন। একটিতে তিনি বলেছেন যে, নিউইয়র্কের হামলা দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ বিপদজনক কেউ এটি চালিয়েছে।

অপর টুইটে মিস্টার ট্রাম্প বলেছেন যে, আমরা কোনো আইএস গোষ্ঠীর কাউকে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো স্থান থেকে হারিয়ে দেবার পর এখানে অবশ্যই প্রবেশ করতে দেবো না।

এই হামলাটি এমন একটি সময়ে চালানো হয় যখন নিউইয়র্কবাসী তাদের অন্যতম উৎসব হ্যালোইনে মেতে ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!