1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারকায় ঠাসা দল নিয়েও কুমিল্লার কাছে হারলো রংপুর - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

তারকায় ঠাসা দল নিয়েও কুমিল্লার কাছে হারলো রংপুর

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৮১ বার পড়া হয়েছে

দলে ছিল না তারকার অভাব। টি-টোয়েন্টি ফরম্যাটের দুই দানব ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইল ছিলেন দলে। ছিলেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পেসার রুবেল হোসেন। ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। তবুও অখ্যাত মেহেদি হাসান এবং আফগান লেগি রশিদ খানের ঘুর্ণির কাছেই হেরে গেল তারকায়ঠাসা দল রংপুর রাইডার্স। কুমিল্লার কাছে রংপুর হেরেছে ১৪ রানের ব্যবধানে। কুমিল্লার করা ১৫৩ রানের জবাব দিতে নেমে রংপুর থামে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে।

কুমিল্লার দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের মূল ভরসা ছিল দুই ওপেনার ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম। অথচ তারা দু’জনই ছিলেন ব্যর্থ। দুই ওপেনার ম্যাককালাম এবং গেইল মিলে করেন মাত্র ৩০ রান। যেখানে গেইলের ছিল ১৭ আর ম্যাককালামের ১৩ রান। গেইল অবশ্য প্রথমেই একটি জীবন পেয়েছিলেন, তবে তা শেষ পর্যন্ত সেটা কোন কাজে লাগাতে পারেননি তিনি।

রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন রবি বোপারা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে তিনি করেন ৪৮ বলে ৪৮ রান। আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। তিনি ২৬ বল খেলে করেন ৩১ রান। এছাড়া মাশরাফিও গেইলের মত ১৭ রান করে সাজঘরে ফেরেন।

কুমিল্লার হয়ে স্পিনার মেহেদি হাসান ও রশিদ খান ২টি করে উইকেট নেন। আল-আমিন ও হাসান আলি নেন একটি করে উইকেট। বাকি আউটটি ছিল রান আউট।

৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার উঠলো মেহেদি হাসানের হাতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!