মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

জিয়ার মাজারে না গিয়ে বিএনপি মিথ্যা বলছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ১০৫ বার পড়া হয়েছে

বিএনপিকে জিয়াউর রহমানের কবরে যেতে বাধা দেওয়া হয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে বলেছেন, জিয়ার মাজারে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু বিএনপি না গিয়ে বলছে সরকার অনুমতি দেয়নি। এ বিষয়টি নিয়ে বিএনপি মিথ্যা কথা বলছে।’

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেসকোর স্বীকৃতি উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় জাদুঘরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশে অনুমতি দেবে পুলিশ। আওয়ামী লীগ তো অনুমতি দিতে পারবে না। কারণ আমাদের সমাবেশও অনুমতি দেয়নি পুলিশ। আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি ৯ তারিখের বদলে।’

বিএনপিকে ১২ তারিখের সমাবেশের অনুমতির ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করতেও বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু বন্ধ করে দিয়েছে। অনুমতি দেওয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। সেই দিন গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে।’

আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা বহুবার অনুমতি চেয়েছি। অনুমতি দেওয়া হয়নি। যদিও অনুমতি দিয়েছে সমাবেশস্থল পণ্ড করা হয়েছে। পুলিশ দিয়ে লাঠিপেটা করা হয়েছে।’

২১ আগস্ট হামলার কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অফিসের সামনে সমাবেশ করছিলাম। তখন রক্তাক্ত করা হয়েছিল। মানুষ মারা হয়েছিল বোমা মেরে। বিএনপিকে তো আর এ অবস্থায় পড়তে হয়নি। ফলে ধৈর্য্য দরুন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft