1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় গুদাম কর্মকর্তার বিরুদ্ধে সার পরিবহনে অনিয়মের অভিযোগ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধায় গুদাম কর্মকর্তার বিরুদ্ধে সার পরিবহনে অনিয়মের অভিযোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ১০২ বার পড়া হয়েছে

গাইবান্ধার বাফার সার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌধুরীর বিরুদ্ধে সার পরিবহনে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি কতিপয় ডিলারের সঙ্গে যোগসাজসে গুদামে সার না এনে সরাসরি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। ফলে গুদাম চত্বরে অসংখ্য সার বোঝাই ট্রাক আটকে আছে।

গাইবান্ধা সরকারি বাফার সার গুদাম সূত্র জানায়, জেলায় বার্ষিক ইউরিয়া সারের চাহিদা ৫৮ হাজার মেট্রিক টন। নিয়ম অনুযায়ী, এই সার সিলেট, চট্টগ্রাম ও বাঘাবাড়িসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকযোগে গাইবান্ধা শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় অবস্থিত বাফার সার গুদামে আনা হয়। এখানে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সার নামিয়ে গুদামে মজুত রাখা হয়।

পরে গুদাম থেকে তালিকাভুক্ত জেলার ১১১ জন ডিলার সার উত্তোলন করে থাকেন। কিন্তু গুদামের শ্রমিকদের অভিযোগ, এই গুদামে ট্রাক থেকে সার লোড আনলোড করে স্থানীয় প্রায় ৬০ জন শ্রমিক জীবিকা নির্বাহ করে। কিন্তু গত একবছর ধরে গাইবান্ধা বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌধুরী কতিপয় ডিলারের সঙ্গে যোগসাজস করে গুদামে সার না এনে সরাসরি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। ফলে স্থানীয় শ্রমিকরা দৈনিক মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি স্থানীয় ট্রাক চালক শ্রমিকরা বঞ্চিত হচ্ছে ভাড়া থেকে।

এদিকে সরাসরি ডিলারদের কাছে সার পাঠানোর প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা মঙ্গলবার ভোর থেকে ধর্মঘট শুরু করেছে। ফলে গাইবান্ধা সার গুদাম চত্বরে অন্তত ১৫টি সার বোঝাই ট্রাক আটকে আছে। এ কারণে দূরের ট্রাক চালক-শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় ট্রাক চালক শ্রমিকরাও ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে বলে জেলা ট্রাক-ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!