1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার: নাসিম - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল

খালেদার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার: নাসিম

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিকভাবে একজন অন্ধ নেত্রী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার বলেও মনে করেন এ মন্ত্রী।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মান্নোন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল, ডা. আবুল কাসেম, হাবিবুর রহমান, চমেক হাসপাতাল পরিচালক বি. জেনারেল মো. জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।

তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের জন্য এত কিছু করলাম। খালেদা জিয়া বলেন আমরা নাকি কিছুই করিনি। আসলে উনি রাজনৈতিকভাবে অন্ধ। তার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৫ মিনিটে সব করেছেন! তিনি লাগাতার মিথ্যা বলে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের এ পর্যন্ত আট লাখ কলেরা ভ্যাকসিন দিয়েছি আমরা। এখনও দিচ্ছি। চমেক হাসপাতালে অনেক রোহিঙ্গার অপারেশন হয়েছে রোহিঙ্গাদের। তারা জন্মনিয়ন্ত্রণ কী জানে না।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম তুলে ধরেন ডা. এএম মুজিবুল হক তথ্যচিত্র উপস্থাপন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!