1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে পারবে জাপান’ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে পারবে জাপান’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক রসদ দিয়ে উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ভূপাতিত করতে পারবে জাপান।

একই সময়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, প্রয়োজন হলে তার দেশও ক্ষেপণাস্ত্র রুখে দিতে পারবে।

জাপানে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের শেষ পর্যায়ে সোমবার দুই নেতা সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের সক্ষমতার তথ্য তুলে ধরেন। ১২ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে রবিবার জাপানে পৌঁছান ট্রাম্প ও তার সফরসঙ্গীরা।

সম্প্রতি জাপানের ভূসীমার ওপর দিয়ে দুইবার দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কার্যক্রম নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর আগে জাপানকে সাগরে ডুবিয়ে দেয়ার হুমকি দেয় দেশটি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী আবে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে সামরিক রসদ কিনতে যাচ্ছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়ে তিনি বলেন, সামরিক রসদ কেনা শেষে আকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে জাপান। এতে আমেরিকানদের চাকরির সুযোগ হবে আর জাপান পাবে নিরাপত্তা।

উত্তর কোরিয়া ইস্যুতে বিবদমান উত্তেজনাকে ‘খুবই কঠিন’ উল্লেখ করে শিনজো আবে বলেন, তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতা গুণগত ও পরিমাণগত দিক থেকে বাড়ানোর কাজ শুরু করেছেন। জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈধ সহযোগিতার ভিত্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

ট্রাম্পের এই সফরে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা পরিষ্কার নয়। তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। জাপানে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের।

গত সেপ্টেম্বর মাসে এক টুইটে ট্রাম্প বলেছিলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সামরিক অস্ত্র বিক্রি সমর্থন করবেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের স্থায়ী সেনাবাহিনী নেই। তবে আত্মরক্ষামূলক সামরিক বাহিনী রয়েছে তাদের। তবে সংবিধান সংশোধন করে স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠায় কাজ করছেন আবে।

জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!