1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অপুর বিরুদ্ধে আমি শিগগিরই সিদ্ধান্ত নেব: শাকিব - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

অপুর বিরুদ্ধে আমি শিগগিরই সিদ্ধান্ত নেব: শাকিব

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

ছেলে আব্রাম জয়কে সহকারী শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে গত শুক্রবার কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ায় স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের ওপর বেজায় চটেছেন সুপারস্টার স্বামী শাকিব খান।

অপুর এহেন সিদ্ধান্তের বিষয়ে শাকিব মন্তব্য করেছেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। এ ব্যাপারে অপুর বিরুদ্ধে আমি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবো।’ তবে কি সিদ্ধান্ত নেবেন সেটি অবশ্য স্পষ্ট করে বলেননি এই সুপারস্টার নায়ক।

গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন শাকিব খান। দেশে ফিরে শুক্রবার সাড়ে ৯টার দিকে ছেলেকে দেখতে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব। তবে জয়ের দেখা পাননি তিনি। ছেলে জয় ও অপুর সহকারী শেলীকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে নায়িকা তখন চিকিৎসার জন্য কলকাতায়।

এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে অপু ও শাকিবের কাছ থেকে। অপু দাবি করেছেন, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে সিজারের জায়গায় ফেটে রক্তক্ষরণ হওয়ায় তাকে কলকাতা যেতে হয়েছে। প্রথমে তিনি ঢাকায় প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতা রওনা দেন। এ ক্ষেত্রে ছেলে জয়কে ঢাকায় কারো কাছে রেখে আসতে তিনি ভরসা পাননি বলে দাবি করেন।

তবে বিষয়টি হাস্যকর দাবি করেন অপুর স্বামী সুপারস্টার নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘অপু নাকি নিয়মিত জিমে যায়, ব্যায়াম করে। তখন শরীরের কোনো সমস্যা হলো না, আর বাথরুমে পড়েই পুরোনো সেলাইয়ের জায়গা ছিঁড়ে গেল! এটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য!

নায়ক আরো বলেন, ‘অপুর যদি তেমন কিছু হয়েই থাকে তাহলে সে জয়কে আমার বাবা-মায়ের কাছে রেখে যেতে পারত, নইলে সঙ্গে নিয়ে যেত। কিন্তু সে শেলির কাছে রেখে গেছে জয়কে। জয়ের যদি কিছু হয় তাহলে এর দায় নেবে কে? ছেলের প্রতি মায়া থাকলে কাজের মেয়ের জিম্মায় রেখে কখনো বিদেশে যেতে পারত না। তাও আবার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে!’

তবে অপুর ব্যাপারে শাকিব কি সিদ্ধান্ত নেবেন সেটা পরিস্কার করে না বললেও তিনি যে ডিভোর্সের পথে হাটতে চলেছেন সেটা অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন ইন্ডাস্ট্রির বড় একটা অংশ। কেননা, গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ার অলিগলিতে এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!