1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৭ মার্চ জাতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৭ মার্চ জাতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকাশক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন, যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৮তম বৈঠকে একথা বলেন তিনি। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

সংসদের ১৮তম অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে এ বৈঠক হয়। বৈঠকে নির্ধারিত হয় এ অধিবেশন কতদিন চলবে ও প্রতিদিন কখন শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নব দ্বার উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়া সফলভাবে ৬৩তম সিপিএ সম্মেলন সম্মন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসব বিষয়ে এ অধিবেশনে আলোচনার পরামর্শ দেন।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়, বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, ৭ মার্চ, রোহিঙ্গা ইস্যু ও সিপিএ সম্মেলন নিয়ে আলাদাভাবে নির্ধারিত দিনে সংসদে আলোচনা হবে। এছাড়া অনিষ্পন্ন ১৩টি বিলের মধ্যে পাশের অপেক্ষায় থাকা তিনটি বিল পাস করা হবে এবং সম্প্রতি প্রাপ্ত চারটি সরকারি বিল উত্থাপন করা হবে।

বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ এবং আইনমন্ত্রী অনিসুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার। সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!