1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৩ ডিসেম্বরের আগেই বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ: আইনমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

৩ ডিসেম্বরের আগেই বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

অধস্তন আদলতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে আগামী ৩ ডিসেম্বরের আগেই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাতে আপিল বিভাগের বিচারপতিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আগে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে আলোচনা করতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার বাসভবনে যান আইনমন্ত্রী আনিসুল হক।

‘বিচারকদের শৃঙ্খলা বিধি না থাকায় বিচার বিভাগ জিম্মি’
আপিল বিভাগ বলেছে, নিম্ন আদালতের কিছু বিচারক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না। বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া যেত। এ বিধান না থাকায় বিচার বিভাগ জিম্মি হয়ে আছে।

এ সংক্রান্ত মামলা শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে আপিল বিভাগ এসব কথা বলে।

শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দেন এবং গেজেটটি আপিল বিভাগে দাখিল করতে বলা হয়।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে আপিল বিভাগ উপরোক্ত মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, মাসদার হোসেন মামলার অন্যান্য আদেশগুলো বাস্তবায়ন হয়েছে, এটাও বাস্তবায়ন হবে। এটা বর্তমানে রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে।

এপর্যায়ে আপিল বিভাগ বলে, রুলস অব বিজনেস অনুযায়ী এটা সরকারের কাজ।

আপিল বিভাগ বলে, কিছু বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রেসিডেন্টের দোহাই দিয়ে আইন মন্ত্রণালয় সেগুলো ফেলে রাখছে। পাঁচ বছর ধরে বলে যাচ্ছি কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমাদের সর্বশেষ আদেশে বিধি প্রণয়ণের কথা বলে দিয়েছিলাম। কিন্তু আপনারা সেটিও করেননি।

শুনানিতে আপিল বিভাগ বলে, পর্যাপ্ত এজলাস না থাকায় নিম্ন আদালত ১৭০ জন বিচারক এক বেলা বিচারকাজে বসতে পারছেন না। এছাড়া যেসব অবকাঠামোগত (ম্যাজিস্ট্রেটি ভবন) সমস্যা রয়েছে সেগুলোর কাজও ধীরগতির ছাপ পরিলক্ষিত।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিলো। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়।

এ সংক্রান্ত মামলার শুনানিকালে আপিল বিভাগ বলেছিলো, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিলো ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ। যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!