1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে চুরির অপবাদে শিশুকে নির্যাতন, থানায় মামলা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সুন্দরগঞ্জে চুরির অপবাদে শিশুকে নির্যাতন, থানায় মামলা

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

১০ হাজার টাকা চুরির অপবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের এক মুরগীর খামারের কর্মচারী শিশু নয়ন (১২)কে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে খামার মালিক কবির হোসেনসহ তার সহযোগি অপর তিনজনের নামে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা এখন পলাতক।

শিশু নয়নের মা নুরজাহান বেওয়ার অভিযোগ করেন, বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব অনটনের কারণে ৫/৬ মাস আগে খামারে কাজ নেয় তার ছেলে। খামার থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছে দাবী করে গতকাল শনিবার সকাল থেকে দিনভর তার ছেলেকে আটকে রেখে জিঙ্গাসাবাদ করে খামারের মালিক কবির হোসেন।

এরপর চুরির অপবাদে শনিবার সন্ধ্যায় খামারের পেছনে একটি গাছের সাথে দু’হাত বেঁধে নয়নকে মারপিট করে। এক পর্যায়ে শিশুটির ডানহাতের আঙ্গুলে পিন ঢুকিয়ে দেয় খামারের মালিক কবির ও তার লোকজন। নুরজাহান বেওয়া আরও জানান, মারপিট করার পর কবির হোসেনের উঠানে নয়নকে ফেলে রাখা হয়। পরে তিনি অসুস্থ ছেলে নয়নকে হাসপাতালে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মোড়ল বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় মারাতœক জখম ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এমন নির্যাতনের ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।

আজ রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া। তিনি বলেন, শিশু নির্যাতনসহ সব ধরণের নির্যাতনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। তিনি আইনগত সহায়তার আশ্বাস দেন।

এ ব্যাপারে শিশুটির মা নুরজাহান বেওয়া বাদী হয়ে অভিযুক্ত কবির হোসেন, জহুরুল, রিপন ও আজিত মিয়াকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি তার ছেলের উপর এমন অত্যাচার-নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!