1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেটে পাহাড় ধসে নিহত ৪

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১৫৮ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে বাংলাটিলা ধসে চার মাদ্রাসাছাত্রসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক মাদ্রাসাছাত্র।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভারতের মেঘালয় রাজ্য ও বাংলাদেশের কানাইঘাট সীমান্ত এলাকায় অবস্থিত বাংলাটিলায় পাথর কুড়াতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ওই এলাকার ডাউকেরগুল মাদ্রাসার বার্ষিক জলসার (ওয়াজ মাহফিল) টাকা সংগ্রহের জন্য মাদ্রাসাও স্কুল পড়ুয়া ছাত্ররা পাথর কুড়াতে গেলে টিলার একটি অংশ তাদের ওপর ধসে পড়ে বলে জানিয়েছেন লোভাছড়া আর্দশ পাথর সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।

নিহতরা হলেন: কানাইঘাট হারিছ চৌধুরী একাডমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জাকির আহমেদ (১৩), কানাইঘাট উপজেলার কোনা কানধলা গ্রামের আবদুল মছব্বিরের ছেলে মাদ্রাসাছাত্র মারুফ আহমেদ (১৩), একই গ্রামের আলমাস উদ্দিনের ছেলে মাদ্রাসাছাত্র নাহিদ আহমদ (১২) তার জমজ ভাই শাকিল আহমেদ, আয়না মিয়ার ছেলে মাদ্রাসাছাত্র আবদুল কাদির (১৩)।

এছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে বাংলাটিলা এলাকার সুন্দর আলী (৪০) টিলাছাপায় নিহত হন। মাদ্রাসাছাত্র মাহফুজুর রহমানকে গুরুতর আহতাবস্তায় উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ডাউকেরগুল মাদ্রাসার ছাত্র এবং একজন কানধলা মাদ্রাসার ছাত্র। অপরজন স্কুলছাত্র।

কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা ধস হয়েছে। হতাহতদের মধ্যে মাদ্রাসা ও স্কুলছাত্র রয়েছে। নদীর পাড়ের দুর্গম ওই এলাকাটিতে এরই মধ্যে পুলিশ পৌঁছে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া সুলতানা। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচ ছাত্রসহ ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের সবার বাড়ি দুর্ঘটনাস্থলের পাশের গ্রামে হওয়ায় টিলা এলাকায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!