1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা: মির্জা ফখরুল - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে আগামীতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কানাডিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দল।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে তারা এমন আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্যানন-খালেদার বৈঠক অনুষ্ঠিত
এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

থমাস শ্যাননের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। তারা সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছে। আমাদের সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কথা হয়েছে, কিন্তু বলা যাবে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!