1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি সাদুল্যাপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হয়রানীমূলক মিথ্যা মামলা

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামের সন্ত্রাসী বাদশা মিয়া সপরিবারে দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেন্সিডিল বিক্রি ও নানা অপকর্ম অবাধে চালিয়ে আসছে। তার এই মাদক ব্যবসা ও অপকর্মে প্রতিবেশীরা বাধা দেয়ায় তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আজ রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে সম্মেলনের মাধ্যমে এর প্রতিকার দাবি করা হয়।

সংবাদ সংবাদ সম্মেলনে আব্দুল মালেক উল্লেখ করেন, ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে সন্ত্রাসী বাদশা মিয়া, তার স্ত্রী রশিদা বেগম, তাদের স্বামী পরিত্যক্ত মেয়ে সাথী বেগম, অপর মেয়ে সুমি বেগম, দুই ছেলে সবুজ মিয়া ও সুজন মিয়া দীর্ঘদিন যাবত বাড়িতে ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছে। এছাড়া বাদশা মিয়া মেয়ে সাথী বেগম ও সুমি বেগমকে দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। এ ঘটনায় তাদের নামে সাদুল্যাপুর থানায় একাধিক মামলা রয়েছে। সাদুল্যাপুর থানা পুলিশ গত ১ মার্চ (জিআর ৮০/২০১৭) মামলায় বাদশা মিয়া এবং গত ৭ মার্চ (জিআর ৯২/২০১৭) মামলায় রশিদা বেগম ও মেয়ে সাথী বেগমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

তারা জামিনে মুক্তি পেয়ে প্রতিবেশীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে নানাভাবে হয়রানী শুরু করে। এমনকি বাদশার স্ত্রী রশিদা বেগম ও তার মেয়ে সুমি বেগম শরীর ক্ষতবিক্ষত করে গত ২৫ এপ্রিল রশিদা বেগম বাদি হয়ে এসিড অপরাধ দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ প্রতিবেশী রঞ্জু মিয়াকে গ্রেফতার করে। রঞ্জু মিয়াকে পুলিশ গ্রেফতার করায় তার স্ত্রী শান্তি বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

এছাড়াও বাদশা মিয়া নিজের রান্নার কুঁড়ে ঘরে নিজেই আগুন দিয়ে গত ১৯ জুলাই প্রতিবেশী ১২ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় ডিপটি মিয়া নামে পুলিশ একজনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় ওই সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে এলাকার মানুষ চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো. শাহজাহান, ফারুক হোসেন, মো. আব্দুল খালেক, মো. রঞ্জু মিয়া, আব্দুস সামাদ, মো. এখলাস, মো. রমজান আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!