1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপিকে হুঁশিয়ার করে যা বললেন ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

বিএনপিকে হুঁশিয়ার করে যা বললেন ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। ‘আর এটাই সরকারের পক্ষ থেকে দলটির প্রতি সহযোগিতা,’ এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা যাতে না হয় সে ব্যাপারেও বিএনপিকে হুঁশিয়ার করেন ওবায়ুদল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে কাদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা করা হবে। তবে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!