1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বন্ধ হয়ে গেল পপগুরু আজম খান ফাউন্ডেশন - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বন্ধ হয়ে গেল পপগুরু আজম খান ফাউন্ডেশন

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

পপগুরু আজম খান ও তার গানের প্রসারে দারুণ উত্সাহ নিয়ে কাজ শুরু করেছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদস্যপদ নিয়ে সৃষ্ট জটিলতা, মিটিংয়ে সদস্যদের উদাসীনতা ও আর্থিক সংকটের কারণে এর সব কার্যক্রম মুলতবি করে তা বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে।

আজম খানের মেয়ে ও শিল্পী আজম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমা খান এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‌‘ফাউন্ডেশনের কার্যক্রম আসলে অনেক আগেই মুলতবি করেছি। কিন্তু সেটা এই ফাউন্ডেশনের সদস্যদের অনেকে জানেন না। তাই এবার ঘোষণা দিয়ে বিষয়টি সবাইকে অবগত করা হলো। যাতে ভবিষ্যতে ফাউন্ডেশনের নামে কোনো প্রতারণা সংঘটিত না হয়।

বন্ধ কেন জানতে চাইলেন ইমা খান বলেন, ‘সদস্য পদ নেয়া এবং সদস্যদের তৈরি করা ঝামেলা নিয়ে, ফাউন্ডেশনের চেয়ারম্যানের পদে আমাকে হয়তোবা অনেকের পছন্দ হয়নি। আমার কথা মতো মিটিংয়ে কেউ আসেনি। আর অর্থনৈতিক একটিও সাহায্য মেলেনি। আমার অ্যাকাউন্ট শেষ তাই ফাউন্ডেশনটি চালানো গেলো না। আপাতত বন্ধ করে রাখছি। দেশের ভেতর এবং বাইরের যারা আছেন সবাইকে জানানো যাচ্ছে, আপাতত কারো কোনো অভিযোগ নেই। সবার জন্য সালাম ও দোয়া রইলো।

আজম খানের মৃত্যুর পর বড় একটা স্বপ্ন নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। মোট পাঁচটি বিভাগে পাঁচ ধরনের সদস্য নিয়ে যাত্রা হয় শিল্পী আজম খান ফাউন্ডেশনের। এর মধ্যে বোর্ড মেম্বার ছিল সাতজন। অন্যান্য পদ মিলিয়ে সদস্য ছিল ১৫০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!