1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যাম্পাসে পরিণত করা হবে: ভূমিমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, শিক্ষাবান্ধব সরকার ক্রমান্বয়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের ভবন ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জোট সরকারের চক্রান্তে পাকশী পেপার মিল বন্ধ করা হয়েছিল। সে সময় থেকেই নর্থবেঙ্গল পেপার মিল স্কুলের বেহাল অবস্থা। মন্ত্রী বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার সকল উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক শ্রেণীকক্ষে কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রীরা আগের সনাতন শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক শিক্ষা গ্রহণ করছে। সারা পৃথিবীর অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে এদেশের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে। মন্ত্রী বলেন, সকলকে জিপিএ ৫ পেতে হবে। ভালোভাবে পড়াশুনা করতে হবে। জীবনটা একটা যুদ্ধ। জীবনের এ যুদ্ধে তোমাদের জয়লাভ করতে হবে।

তিনি বলেন, পাবনার জেলা প্রশাসক ঈশ^রদীর ইউএনও ও অন্যান্য গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে আছেন নারীরা। তিনি নারীদের সকল ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী বলেন,  জননেত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনা এদেশের মৎস্য, তাঁতী, জেলে, কুমার-ই শুধু না, তিনি রোহিংগা সংকটেও সকলের সুখ দুঃখ ভাগ করে নিতে চান। মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সবধরনের ভাতাই মানুষের কল্যাণে দেওয়া হচ্ছে। তিনি বিদ্যালয়ের অভ্যন্তরে ডিজিটাল ল্যাব ও ক্যাম্পাস ঘুরে দেখেন।

শিক্ষা পকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত ভবন ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি যীশু বিকাশ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, এসিল্যান্ড শিমুল আক্তার, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল।

আরও বক্তব্য রাখেন রশীদুল্লাহ, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ^াস, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মাহমুদা বেগম, সাইল আলম বাবু মন্ডল, অধ্যক্ষ আইনুল ইসলাম, অধ্যাপক শামসুল ইসলাম, হাবিবুল ইসলাম হকবুল, সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!