1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পার্বতীপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আহত ১

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে পার্বতীপুরে প্রেমের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদ হাসান (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। এসময় আহত হয় বন্ধু রবিউল আলম (১৫)। নিহত জাহিদ শহরের ধুপিপাড়া মহল্লার মামুন ওরফে হংকংয়ের ছেলে। গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় রাত সাড়ে ১১টায় নিহতের পিতা মামুন ওরফে হংকং বাদী হয়ে ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের মা জোসনা বেগম বলেন, সকালে তার ছেলের এক বন্ধু তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষন পরেই ছুরিকাঘাতের খবর আসে।

পুলিশ জানিয়েছেন, সোমবার সকালে পাবলিক স্কুলের সামনের সড়কে দুই বন্ধু জাহিদ হাসান ও ডিপজল তাদের সঙ্গীরা অবস্থান নেয়। এসময় ডিপজলের নেতৃত্বে ৮-১০জন কিশোর ধারালো চাকু নিয়ে জাহিদ হাসান ও নুরনগর মহল্লার মতিয়ারের ছেলে রবিউল আলম (১৫) এর উপর হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে জাহিদ হাসান ও ররিউল আলম গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে সকালে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে জাহিদ হাসান শুকুর আলী মারা যায়। সম্প্রতি শহরের জ্ঞানাঙ্কুর মাঠে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ মনিরুজ্জামান বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!