1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে ঢাকা- রংপুর মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পলাশবাড়ীতে ঢাকা- রংপুর মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা থেকে দক্ষিণে ১ কি.মি. এলাকা জুড়ে আজ সোমবার ঢাকা -রংপুর মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মহাসড়কের দু’পাশের ১৫৩টি অবৈধ ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালিন সময়ে সড়ক ও জনপদ বিভাগের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অবৈধ স্থাপনাকারীদের এর আগে সতর্ক করে দেয়া হয়। কিন্তু তারা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করায় এ অভিযান চালাতে হয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্টেট মাহবুবার রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দুসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনায় সড়কে দু পাশে শত শত উৎসুক জনতা ভীর করেন। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা আইন শৃংখালা পরিস্থিতি নিয়ন্ত্রন সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!