1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তুরাগ নদীর তীরে জোড় ইজতেমা শুরু - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তুরাগ নদীর তীরে জোড় ইজতেমা শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার ফজর নামাজের পর মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।

আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ বিষয়ে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে পাঁচ দিনের জন্য জোড় ইজতেমার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুসুল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক।

তিনি আরো জানান, কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।

ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!