1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জয়কে তালাবন্দি করে কলকাতায় অপু, পুলিশ নিয়ে নিকেতনে শাকিব! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়কে তালাবন্দি করে কলকাতায় অপু, পুলিশ নিয়ে নিকেতনে শাকিব!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলীর কাছে একমাত্র সন্তানকে রেখে কলকাতায় গিয়েছেন অপু বিশ্বাস। এদিকে, গতকাল রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান।সাথে করে নিয়ে এসেছেন সন্তানের জন্য নানান জিনিস।

শুক্রবার বিকেলে অপুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলীকে ফোন করলে জানানো হয়, অপু এখন কলকতায়। আর জয় কোথায় আছে এমনটা জানতে চাইলে শেলী বলেন, জয় তার সাথে অপুর নিকেতনের বাসায়। এমনটা শোনার পর শাকিব খান নিকেতনের বাসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু শেলী জানান, বাহিরে থেকে জয় এবং তাকে তালাবন্ধ করে কলকাতায় গেছেন অপু।

এ কথা শোনার সাথে সাথে অপুর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব খান।

শাকিব বলেন, যেহেতু তালাবন্ধ করে গেছেন অপু, সেহেতু স্থানীয় পুলিশের সহযোগিতায় তালা খোলার প্রক্রিয়া চলছে। ধরলাম জয়ের কোন কিছুই হবে না, কিন্তু যদি কোনো ধরনের ঝামেলা হয়, তাহলে এর দায়ভার কে নিবেন? বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে চাবি দিয়ে রুম খুলে দেওয়ার বিষয়ে। কিন্তু তিনি এ বিষয়ে সাড়া দিচ্ছেন না।

এ বিষয়ে অপু বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। তবে অপু বিশ্বাসের দুইজন সহকারীর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে দাবি করেন।

তারা দুজনই জানান, অপু বিশ্বাস গত বৃহস্পতিবার রাতে তার বাসায় পা পিছলে বাথরুমে পড়ে যান। এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান। যার কারণে আজ শুক্রবার সকালেই তিনি চিকিৎসার জন্য কলকাতা গেছেন। কিন্তু অপুর সঙ্গে কলকাতায় কে গিয়েছেন, তা জানা যায়নি।

কিন্তু অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে অপুর সিজারের সময় করা সেলাই ফেটে ব্লিডিং হতে থাকে। পরে ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!