1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ১৫২ বার পড়া হয়েছে

যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল।

আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব।

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, যুবকরা আমাদের দেশের উন্নয়নের শক্তি। সেই যুবকদের সংগঠিত করে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন শেখ ফজলুল হক মনি। কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতার লিপ্সার জন্য তাকে খুন হতে হয়। আর শুধু তাকেই নয়, জিয়াউর রহমানের খুনিরা সেদিন শেখ ফজুলল হক মনির অন্তঃস্বত্ত্বা স্ত্রীকেও খুন করে। এখনও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ষড়যন্ত্র নস্যাৎ করতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালীটি লাল সবুজ কাপড়ে বানানো একটি বিশাল নৌকা প্রতীক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!