1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গমে ‘হুইট ব্লাস্ট’ ছত্রাক কিভাবে ছড়ালো? - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গমে ‘হুইট ব্লাস্ট’ ছত্রাক কিভাবে ছড়ালো?

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১০৪ বার পড়া হয়েছে

 

গমের ক্ষেতে হুইট ব্লাস্ট নামের ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভারতের কৃষি বিভাগ বাংলাদেশ সীমান্ত বরাবর পাঁচ কিলোমিটার এলাকায় আগামী দু’বছর গম চাষ বন্ধ করে দিয়েছে।

কিন্তু বাংলাদেশের ভেতরের এলাকায় গমে এই সংক্রমণ কিভাবে হয়েছিল?
বাংলাদেশের গম গবেষণা ইনস্টিউটের পরিচালক নরেশ চন্দ্র দেব বর্মা বিবিসি বাংলাকে বলেন, ২০১৫-১৬ সালে দক্ষিণাঞ্চলের সাতটি জেলায় প্রথম গমের ব্লাস্ট রোগ দেখা দেয়। যশোর-মেহেরপুর থেকে শুরু করে বরিশাল-ভোলা পর্যন্ত এ রোগ ছড়ায়।

এটা ঠেকানোর জন্য এ্যাকশস প্ল্যান নেয়া হয় এবং সাময়িকভাবে গম চাষ নিরুৎসাহিত করা হয়। এটা কিভাবে বাংলাদেশে এলো? এ প্রশ্নের জবাবে মি. দেববর্মা বলেন, বাংলাদেশে অনেক দিন ধরেই ধানে এ সংক্রমণ দেখা গেছে। ফলে প্রথমে মনে করা হয়েছিল যে ধান থেকেই হয়তো এটা গমে ছড়িয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে দুটি দু ধরণের ছত্রাক।

কি ভাবে এলো তা আমরা ঠিক জানি না। এর ডিএনএ সিকোয়েন্সিং করে আমরা ল্যাটিন আমেরিকার একটা ছত্রাকের সাথে মিল আছে বলে দেখেছি। তবে বাংলাদেশ দক্ষিণ আমেরিকা থেকে যে গম আমদানি করেছে তা থেকেই এই ছত্রাক ছড়িয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ যে কথা বলছে, এ ব্যাপারে মি দেববর্মা বলেন – তারা এ ব্যাপারে কোন বৈজ্ঞানিক ভিত্তি পান নি।

তিনি বলেন ব্রাজিল থেকে একবারই কিছু গম আনা হয়েছিল এবং তা নিম্নমানের বলে কিছুটা ফেরত পাঠানোও হয়েছিল। তবে তা খাবার গম, বীজ নয়। তবে এ নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন।

প্রথম বছর ১৫ হাজার হেক্টর জমিতে এই ব্লাস্ট সংক্রমণ হয়। কোনো কোনো ক্ষেতে ৯০ শতাংশ গমের ক্ষতি হয়েছে, তবে গড়ে ক্ষতি হয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ।

এর পরের বছরও এই রোগ ঠেকানোর জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়, এবং ক্ষতি ৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়। অন্য জেলায় এই ছত্রাক ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, কারণ এ নিয়ে কৃষকদের সচেতন করা হয়েছে, বলেন দেববর্মা। তবে ভারতের কৃষি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, পশ্চিমবঙ্গ দিয়ে এই সংক্রমণ ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে।

এ কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় চাষ করা গম ইতিমধ্যেই জ্বালিয়ে নষ্ট করে দেয়া হয়েছে। তার জন্য কৃষকদের চার কোটি টাকা ক্ষতিপূরণও দেয়া হয়েছে বলে তারা জানাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!