1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

কাতালোনিয়ার স্বাধীনতা সমর্থন করে না ঢাকা: পররাষ্ট মন্ত্রণালয়

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

কাতালোনিয়া ইস্যুটি স্পেনের অভ্যন্তরীণ বিষয়, জাতীয় ঐক্য ও অখন্ডতা রক্ষায় স্পেন সরকারের নেয়া সকল সাংবিধানিক পদক্ষেপকে সমর্থন করে বাংলাদেশ সরকার এমন তথ্য জানিয়েছে পররাষ্ট মন্ত্রণালয়। খবর এনটিভির।

কাতালোনিয়ার স্বায়ত্তশাসান বাতিল, দায়িত্ব পেলেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী
কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে স্পেনের উপ-প্রধানমন্ত্রী সরায়া সায়েঞ্জ ডি সান্তামারিয়ার হাতে আঞ্চলিক সরকারের দায়িত্ব দিয়েছে মাদ্রিদ।

শুক্রবার কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার তাদের স্থানীয় পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ভোট দিলে সেখানে সরাসরি কেন্দ্রীয় শাসন জারির ঘোষণা দেয় স্পেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার সকালে কাতালান নেতাদের বহিষ্কার করে কাতালোনিয়ার শাসনভার দেয়া হলো স্পেনের উপপ্রধানমন্ত্রীর হাতে।

এর আগে কাতালোনিয়া আঞ্চলিক পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহিষ্কার করে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় পুলিশ।

অবশ্য কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরপরই শুক্রবার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেয়া ও কাতালান নেতাদের বহিষ্কারের ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ২১ ডিসেম্বর তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী রাজয় বলেন, এ অঞ্চলের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য কাতালোনিয়ার ওপর প্রত্যক্ষ শাসন অব্যাহত রাখা প্রয়োজন ছিল। তিনি কাতালান নেতা কার্লোস পুজেমন এবং তার মন্ত্রিসভার ওপরও খড়গহস্ত হয়েছেন। এর আগে কাতালান সংসদ একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার পক্ষে ভোট দেয়।

স্প্যানিশ সিনেট কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার জন্য রাজয় সরকারের হাতে সাংবিধানিক ক্ষমতা প্রদান করেছে এবং মন্ত্রিসভার বৈঠক শেষে রাজয় এ ঘোষণা দেন। এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন কিছু হোক, সেটা কখনোই চাইনি।’ সেই সঙ্গে তিনি ‘অবাধ, সুষ্ঠু ও আইনি’ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী রাজয় কাতালান পুলিশপ্রধানকে বরখাস্ত করারও ঘোষণা দেন।

এদিকে, কাতালান সংসদ স্বাধীনতা ঘোষণা করার পক্ষে ভোট দেয়ার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা বলে, এই পদক্ষেপের মানে হচ্ছে, তারা আর স্পেনের অধীনে নেই।

কাতালোনিয়ার স্বাধীনতা ও স্পেনের ঐক্যের পক্ষে-বিপক্ষে বার্সেলোনায় সমাবেশ আরো বড় আকার ধারণা করবে বলে আশা কারা হচ্ছে। তবে এর সঙ্গে আশঙ্কাও করা হচ্ছে, বার্সেলোনায় সংঘাত ছড়িয়ে পড়ে তা গৃহযুদ্ধে রূপ নিতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!