1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

এইড্স আক্রান্ত ৭৮ জন রোহিঙ্গা শনাক্ত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ৭৮ জন এইড্স আক্রান্ত রোগি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১২ জন শিশু। তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

কক্সবাজারের সিভিল সার্জন আবদুস সালাম জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে রেকর্ড অনুযায়ী মিয়ানমারে এইড্স এর প্রকোপ বেশি। মিয়ানমারের রোহিঙ্গা নারীরা সেদেশের পুলিশ-সেনাবাহিনীর মাধ্যমে ধর্ষিত হচ্ছে। এইড্স এর প্রকোপ বেশি হওয়ার এটাও একটা কারণ হতে পারে। তাছাড়া অনেক নারী এইড্স আক্রান্ত হওয়ায় তাদের বাচ্ছারাও আক্রান্ত।

সিভিল সার্জন আরো জানান, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের মধ্যে ইতিমধ্যে ৭৮ জন এইড্স আক্রান্ত রোগি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১২ জন শিশু। এর মধ্যে ২ বছর ও ৪ বছরের শিশুও রয়েছে। তাদের সকলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আলাদা ইউনিটে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সামরিক জান্তার হত্যা, ধর্ষন, বসতঘরে অগ্নিসংযোগ সহ নানা নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গা নাগরিকরা এখনো পালিয়ে আসছে। সাঁতার কেটে, ভেলায় করে, যে যেমনি পারে জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। অনুপ্রবেশকারি এসব রোহিঙ্গা নাগরিকদের উখিয়া ও টেকনাফে নির্দিষ্ট স্থানে সাময়িক বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসাসেবা সহ সকল প্রকার মানবিক সহায়তা প্রদান করছে সরকার।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট মতে ২৫ আগস্ট থেকে গতকাল পর্যন্ত ৬লাখ ৩০হাজার রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ করেছে। তবে স্থানিয়দের দাবী এ সংখ্যা ৭লাখ ছাড়িয়ে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!