1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আ. লীগে শুধু আদর্শিক কর্মীই নয়, কিছু পরগাছাও আছে: কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আ. লীগে শুধু আদর্শিক কর্মীই নয়, কিছু পরগাছাও আছে: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগে শুধু আদর্শিক কর্মী নয়, কিছু কিছু পরগাছাও আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও থাকে।

বৃহস্পতিবার বিকালে মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল শাখায় স্বীকৃতি পাওয়ায় এই সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারীদের মধ্য সংঘর্ষ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় যারা শৃঙ্খলা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অতীতে অনেক দলের নেতা-কর্মী অনেক অপরাধ করে পার পেয়ে গেছে। এসব দল কখনো অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সব সময় কারো বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক না, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে। সে জন্য সংসদ সদস্য হয়েও কারাগারে থাকা, মন্ত্রী হয়েও আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখা যায়।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ভেঙে দেয়া প্রসঙ্গে কাদের বলেন, দলের কোনো শাখার কমিটি ভেঙে দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন দলীয় সভাপতি। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কোনো কমিটি ভেঙে দিতে পারে না। যদি কেউ এমন করে, তাহলে সেটি কার্যকর হবে না এবং গ্রহণযোগ্য হবে না।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আদালতে গিয়ে বারবার বলেছেন তিনি নাকি ন্যায় বিচার পাবেন না। তাহলে আপনার কি আদালতের ওপর আস্থা নেই?’

খালেদা জিয়াকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, নির্দোষ হয়ে থাকলে বিচার কাজকে বিলম্বিত করবেন না। আদালতকে সাহায্য করুন। প্রতিটি আত্মপক্ষ সমর্থন বক্তব্য এত দীর্ঘ করবেন না। আদালতের প্রতি আস্থা রাখুন, সরকার কোনো বিচার প্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!