1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১৩১ বার পড়া হয়েছে

২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা পরিষদ। ঘোষিত এই তালিকায় সাধারণ ও নির্বাহী মিলে মোট ২২ দিন সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।

তবে এই ছুটির মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। চলতি ২০১৭ সালেও মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটির মধ্যে তিনটি সপ্তাহিক ছুটির দিন পড়ে গেছে।’

এর আগে বৈঠকে ওয়েজ আর্নার্স বোর্ড আইন, ২০১৭-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ০৭ মার্চের ভাষণ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ও বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১৯৭১ সালের ০৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছে।

গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ০৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর ফলে এ ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো’র মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) রেজিস্টারে নিবন্ধিত হয়েছে। এমওডব্লিউ-তে এটিই প্রথম কোনো বাংলাদেশি দলিল, যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হবে। এমওডব্লিউ-তে বর্তমানে ডকুমেন্ট ও সংগ্রহ রয়েছে ৪২৭টি।

এদিকে প্রধানমন্ত্রীকে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় স্থান দেওয়ায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, মার্কিন সাময়িকী ফোর্বসের গত ০১ নভেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন ২০১৭’ এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ারফুল উইম্যান (ক্ষমতাধর নারী) হিসেবে দেখানো হয়’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft