1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে নগ্ন ছবি প্রচারের হুমকিদাতা প্রকৌশলী আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোবাইলে ধারণকৃত জনৈক মেয়ের নগ্ন ছবি প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভায় কর্মরত জাইকা প্রকল্পের প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভায় কর্মরত জাইকা প্রকল্পের সহকারী প্রকৌশলী বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার (নতুন বাজার) এলাকার মৃত নিতাই চন্দ্র ঘোষের ছেলে নিশান্ত চন্দ্র ঘোষ একই উপজেলার মুরাইল গ্রামের মাসুম মিয়ার নওগাঁ জেলায় আরকো এনজিওতে কর্মরত স্ত্রীর সাথে দীর্ঘদীন থেকে মোবাইল ফোন ও ফেসবুকে প্রেম বিনিময় করে আসছিল।

এ অবস্থা চলতে থাকায় উক্ত প্রকৌশলী ওই মেয়ের নগ্ন ছবি সংগ্রহ করে তা ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে প্রায় সময় বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। গতকাল মঙ্গলবার প্রকৌশলী আবারও মেয়েটির নিকট ৩০ হাজার টাকা দাবী করলে অসহায় মেয়েটি তার (প্রকৌশলী)কথা মতো সুন্দরগঞ্জ পৌর শহরের মৃত্তিকা মোবাইল সেন্টারে ৫ হাজার টাকা বিকাশ করে। উক্ত প্রকৌশলী ৫ হাজার টাকা উত্তোলণ করে বাকি ২৫ হাজার টাকার জন্য চাপ সৃষ্টি করলে উক্ত মেয়ে নিরূপায় হয়ে তার স্বামী মাসুমকে বিষয়টি অবগত করেন। পরে তার ¯¦ামী নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করেন। জিডির সুত্রে ধরে মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানার এসআই আনাম, এসআই আজাহার ও এএসআই হাবিবের নেতৃত্বে একদল পুলিশ সু›˜রগঞ্জ থানা পুলিশের  সহযোগিতায় গতকাল বুধবার সকালে মৃত্তিকা বিকাশের দোকানের পাশে ওৎ পেতে থাকে।

এসময় বিকাশ মালিক উক্ত প্রকৌশলীকে আবারও টাকা এসেছে বলে জানিয়ে দোকানে ডাকলে তিনি টাকা নেয়ার জন্য দোকানে প্রবেশ করা  মাত্রই পুলিশ প্রকৌশলীকে আটক করেন। এনিয়ে নওগাঁ সদর মডেল থানা থেকে আগত এসআই আনামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- প্রতারক প্রকৌশলীকে ওই বিকাশের দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ অপরাধের জন্য তার চরম শাস্তি হওয়া দরকার। তবে বিষয়টি নওগাঁ সদর মডেল থানা পুলিশের এখতিয়ার ভুক্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft