1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শিক্ষার্থীসহ চরবাসির দুর্ভোগ চরমে সুন্দরগঞ্জে সেতু না থাকায় নৌকাই একমাত্র ভরসা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

শিক্ষার্থীসহ চরবাসির দুর্ভোগ চরমে সুন্দরগঞ্জে সেতু না থাকায় নৌকাই একমাত্র ভরসা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার শাখা নদীর উপর নির্মিত রামডাকুয়া সেতুটি বন্যায় বিধ্বস্থ হওয়ায় শিক্ষার্থীসহ হাজার হাজার চরবাসির দুর্ভোগ চরমে। নৌকাই তাদের একমাত্র ভরসা।

জানা গেছে, গত ২০১২ সালে তৎকালিন এমপি কর্ণেল (অব:) ডাক্তার আব্দুল কাদের খান নিজ অর্থায়নে ইঞ্জিনিয়ারিং প্লান স্টিমেট ছাড়াই পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তার শাখা নদীর উপর রামডাকুয়া নামক স্থানে সেতু নির্মাণ করেন । ২০১৫ সালে কয়েক দফা বন্যার স্রোতে সেতুটি বিধ্বস্থ হয়। তখন থেকে নৌকা যোগে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা, বেলকা নবাবগঞ্জ, জিগাবাড়ি, পঞ্চান্দ, শ্যামলার পাট, হরিপুর ইউনিয়নের কানি চরিতা বাড়ী, চর চরিতাবাড়ি, চরিতাবাড়ী, কাশিম বাজার, লখিয়ারপাড়া, রিয়াজ মিয়ারচর উলিপুর উপজেলার বজরা, চর বিরহিম, বিরহিমসহ অন্তত ৪০টি গ্রামের মানুষজন চলাচল করে আসছে এই পথে।

সেতুটি বিধ্বস্থ হওয়ার ২ বছর অতিবাহিত হলেও সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন খেয়া নৌকা যোগে পাড়ি দিয়ে স্কুল ও কলেজেগামী শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ তাদের জীবন জীবিকার তাগিদে ওই পথ চলাচল করতে হচ্ছে। এতে করে সময়ের অপচয়ের সাথে সাথে দুভোর্গের কমতি নেই। খেয়াঘাটে দাড়িয়ে এক হতে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের।

ফলে প্রতিদিন যথাসময়ে স্কুল ও কলেজে পৌছতে পারে না শিক্ষার্থীরা। অপরদিকে ব্যবসায়িরা চরাঞ্চলে উৎপাদনকৃত বিভিন্ন ফসলাদি উপজেলা শহরে নিয়ে আসছে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান, সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বহুবার আবেদন দেয়া হয়েছে। কিন্তুু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলা প্রকেীশলী আবুল মনছুর জানান, সেতুটি নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!