1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শিক্ষক-ব্যাংকারদের হুমকি দিয়ে সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, স্কুল-কলেজে চিঠি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে যোগ দিতে বাধ্য করেছে সরকার।

তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশ করছে আওয়ামী লীগ। স্কুল-কলেজের শিক্ষক ও ব্যাংকারদের চাকরি হারানোর হুমকি দিয়ে এই সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভাসানী স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এই অভিযোগ করেন।

তিনি আরো বলেন, তোষামোদি না করে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান ক্ষেত্র) তৈরি করতে হবে নির্বাচন কমিশনকেই (ইসি)।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ দেখতে চায় মানুষ। নিরপেক্ষ-নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলেই এমনটি সম্ভব হবে।

উল্লেখ শনিবার দুপুর বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে নাগরিক কমিটি। এতে অংশ নিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিপুল মানুষের উপস্থিতিতে ইতিমধ্যেই ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তাও দেবেন বঙ্গবন্ধুকন্যা।

এদিকে এসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মৎস্যভবন, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নাগরিক কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, পরিচালনা করবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।

শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে কবি নির্মলেন্দু গুণ নিজের লেখা ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’ শীর্ষক কবিতা আবৃত্তি করবেন। এরপর বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন।

নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও এ সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেবেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft