1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

লন্ডনে কথিত ‘গোপন বৈঠক’: খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন!

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের তাজ হোটেলে পাকিস্থানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথিত ‘গোপন বৈঠক’ করেছেন দাবি করে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন আওয়ামীপন্থি এক আইনজীবী।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নিবার্হী সভাপতি আইনজীবী মশিউর মালেক বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন।

দুপুরে মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ অভিযোগের বিষয়ে তার বক্তব্য শুনে বিষয়টি বিকেলে আদেশের জন্য রেখেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সফরকালে লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন বলে জুলাইয়ে বেশ কয়েকটি আওয়ামী সমর্থক অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়।

মশিউরের দায়ের করা অভিযোগে বলা হয়, লন্ডনের সেন্ট জেমস কোর্ট এলাকার তাজ হোটেলে বসে গত ১৮ ও ১৯ জুলাই গভীর রাতে আইএসআইয়ের সদস্য জুনায়েদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

‘দেশে অরাজক পরিস্থিতি তৈরি এবং ভারত-বাংলাদেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি’ করতে খালেদা জিয়া ওই বৈঠক করেন বলে অভিযোগ তার।

মশিউর বলছেন, গণমাধ্যমে খবর আসার পর ‘দীর্ঘসময় ধরে’ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বৈঠকের বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন।

ওই আইনজীবী আরজিতে এও বলেন, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতেই আদালতে এই আবেদন করতে কিছুটা দেরি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft