1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়া হবে: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়া হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ (বিএলএলআইএসএস-২০১৭)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চামড়া খাতে বিদেশী বিনিয়োগকারী ও ক্রেতাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন একদিকে আমাদের দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে যেমন নতুন উদ্দীপনার সৃষ্টি করবে আবার অন্যদিকে আমি দেখি বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি বিনিয়োগে আকৃষ্ট হবেন। মূলত আমি চিন্তা করছি রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই দুটি জায়গায় নতুন দুটি চামড়া শিল্প অঞ্চল আমরা গড়ে তুলব।

তিনি আরো বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে স্থিরকৃত ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এই খাত প্রায় পাঁচ বিলিয়ন রপ্তানি আয় অর্জন করতে পারবে যদি যথাযথভাবে এটি কার্যকর করা যায়।

চামড়া খাতে আরো বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘থিংক অ্যাহেড, থিংক বাংলাদেশ’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইসিসিবি’র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহি ও এলএফএমইএবি’র সভাপতি মো. সাইফুল ইসলাম এতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের পূর্বে ধারণকৃত বক্তব্য শোনানো হয়।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আইসিসিবি’র অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চামড়া খাতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তৈরি একটি অডিও-ভিডিও উপস্থাপন করা হয়।

প্রদর্শনীতে শিল্পখাতের নেতৃবৃন্দ এবং চীন, ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ ১৫টি দেশের বিশ্বখ্যাত ব্র্যান্ডস ও আন্তর্জাতিক ক্রেতাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!