1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

রসিকে ভোট ২১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর।

রোববার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

সিইসি বলেন, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। আপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২১ ডিসেম্বর। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম।

এদিকে তফসির ঘোষণার সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, ১৮৬৯ সালে ২৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রংপুর পৌরসভার যাত্রা শুরু হয়। পরে তা ৫৪ বর্গ কিলোমিটারে উন্নীত হয়। ২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশন।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে রংপুরে নির্বাচন করতে হবে।

এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। পাঁচ বছর আগে রংপুর সিটিতে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। সেই নির্বাচনে প্রথম সিটি মেয়র হিসেবে নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন হলেও দলীয় প্রতীকে এটি হবে প্রথম ভোট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft